শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

পাসের হারে মেয়েরা, জিপিএ-৫-এ এগিয়ে ছেলেরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:১২:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 16

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। অন্যদিকে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় এগিয়ে রয়েছেন ছাত্ররা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়। ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা ৮ দশমিক ৫৬ শতাংশ এগিয়ে রয়েছেন।

তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন ছাত্ররা। সারা দেশে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন। বিপরীতে ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৯ হাজার ৭২১ জন। সে হিসাবে ছাত্রীদের তুলনায় ৬৪২ জন বেশি ছাত্র জিপিএ-৫ অর্জন করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাসের হারে মেয়েরা, জিপিএ-৫-এ এগিয়ে ছেলেরা

প্রকাশের সময় : ১২:১২:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬