রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাজার খরচ কমাতে মানতে পারেন যেসব সহজ কৌশল কালুখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত কোটালীপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নওগাঁয় ডিবির অভিযানে ২৪ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ই-রিকশার নিবন্ধন ফি ও সর্বোচ্চ গতি কত? পে স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী পচা মিষ্টির সিরা ও নষ্ট দই দিয়ে তৈরি হচ্ছে শিশুদের চকলেট-সন্দেশ মিরপুরে বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়িতে আগুন, বন্ধ রাখা হয় মেট্রো স্টেশন মিরপুরে শ্রমিক আন্দোলনে মিশে নাশকতার চেষ্টা, আ.লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মী গ্রেপ্তার শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে কারখানার গুদামে আগুন, ফায়ার সার্ভিসকে বাধা

কোটালীপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৪:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 8
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে ফিরে লাল শাপলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফারুক হোসেন শেখের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিরাজ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান মোল্যা, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার প্রমুখ।
আলোচনা সভা শেষে সফল আত্মকর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া গবাদিপশু পালনের লক্ষ্যে চারজন প্রশিক্ষিত যুবকের মাঝে মোট চার লাখ পঞ্চাশ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের সময় : ০৪:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬