শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীর প্রথম নারী আইনজীবী দেবাহুতি চক্রবর্তীকে অশ্রুসিক্ত বিদায় এমবাপ্পেকে ২৮ পয়েন্টে হারিয়ে ব্যালন ডি’অর জিতেছেন কেইন, অন্যরা কে কত নতুন রূপে ফিরছে ‘দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ’ ২০০ কোটি রুপির প্রতারণা মামলা: নোরা ফাতেহিকে আদালতে তলব সেফটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, সাড়ে ৩ বছর পর হত্যার রহস্য উদ্ঘাটন হ্যালোইন ঘিরে জার্মানি-ফ্রান্সে ‘জেন-জি’ বিক্ষোভ, সহিংসতার শঙ্কা ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হার বাংলাদেশের জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’ হবে: রাশেদ খাঁন এলাকা ছাড়তে হলো মুক্তিযোদ্ধা মানিক পশারীর বোনকে নেটফ্লিক্সে আসছে ‘পাবজি’র লাইভ-অ্যাকশন সিরিজ

সেফটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, সাড়ে ৩ বছর পর হত্যার রহস্য উদ্ঘাটন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 14

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের তিন বছরের বেশি সময় পর একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে মহব্বত আলী (৩৯) নামে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার রামনগর গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

আটক ব্যক্তিরা হলেন রামনগর গ্রামের শাহ আলম (৪২), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৪), জয়নাল মিয়া ও ইয়াছিন মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, মহব্বত আলী রামনগর গ্রামের রুসমত আলীর ছেলে। পেশায় কৃষক হলেও তিনি স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন। এ কারণে এলাকায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে পরিচিত ছিলেন।

২০২৩ সালের ৩০ জুলাই হঠাৎ নিখোঁজ হন মহব্বত আলী। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে এ ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেন।

দীর্ঘদিন তদন্ত করেও নিখোঁজের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। একপর্যায়ে অনুসন্ধান, তদন্ত ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামনগর গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, দীর্ঘ তদন্তের পর চারজনকে আটক করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তিন বছরের বেশি সময় ধরে নিখোঁজ থাকা মহব্বত আলীর কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সেফটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, সাড়ে ৩ বছর পর হত্যার রহস্য উদ্ঘাটন

প্রকাশের সময় : ০৪:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬