শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

এইচএসসি-সমমানে পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:৫৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 17

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত বছরের তুলনায় ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে। এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে। এতে অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।

গত ২ জুলাই এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পরে ওই বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর শেষ হয়।

এদিকে, প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষা বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন করা যাবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এইচএসসি-সমমানে পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ

প্রকাশের সময় : ১১:৫৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬