গোপালগঞ্জ-৩ আসনে জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী মোল্লা সিরাজুল ইসলাম

- প্রকাশের সময় : ০৮:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 137
গোপালগঞ্জ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন মোল্লা সিরাজুল ইসলাম। তিনি কোটালীপাড়া উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন প্রত্যাশী মোল্লা সিরাজুল ইসলাম বলেন, জাকের পার্টি ক্ষমতায় গেলে দেশে মদীনার আদলে শান্তি, ন্যায় ও সম্প্রীতিভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে এবং সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, “ক্ষমতার মালিক আল্লাহ, আর ভোটের মালিক জনগণ। অঢেল টাকা নয়, জনগণের দ্বারে দ্বারে ভালোবাসা ও গোলাপের সুরভি ছড়িয়ে দিয়েই আমরা পরিবর্তনের পথে সবাইকে উজ্জীবিত করবো।” জাকের পার্টি তাকে মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আগামী ১৯ ডিসেম্বর ঢাকা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এ সাক্ষাৎকার জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়, বনানীতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
























