Dhaka ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এবার জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 6

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী দুই ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণ পরেই ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, জাপানে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৯।

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত মূল্যায়নের নির্দেশ দিয়েছেন।

মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা জানিয়েছেন, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। এছাড়া এখন পর্যন্ত হতাহত কিংবা পারমাণবিক স্থাপনাগুলোতে কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি কুজি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ৫১.৭ কিলোমিটার গভীরে আঘাত হানে।

ভূমিকম্পের পর ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি শিন-আওমোরি ও টোকিওর মধ্যকার বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।

সূত্র: সিএনএন

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবার জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প

প্রকাশের সময় : ১১:৩২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬