Dhaka ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 107

নওগাঁ সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ জুন) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীনস্থ আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানতে পারেন যে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২৪৪/এমপি এলাকা দিয়ে কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। খবর পেয়ে তিনি সংশ্লিষ্ট বিওপির ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

নির্দেশনা অনুযায়ী আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্যরেখার কাছে ৯ জন ব্যক্তিকে শনাক্ত করে। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশু রয়েছে।

বিজিবি জানায়, ওই ব্যক্তিরা তখনও বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেননি। টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয় এবং বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করে। পরে তাদের ভারতীয় সীমান্তের দিকে ফেরত যেতে বাধ্য করা হয়।

১৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন বা সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

প্রকাশের সময় : ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬