Dhaka ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে ছুটি ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 99

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। এই সাফল্যের আনন্দকে আরও রঙিন করতে আগামী সোমবার ব্রাজিলের নকআউট ম্যাচ উপলক্ষে সরকারি কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেন রিওর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরি। তিনি জানান, অস্থায়ী গভর্নর রিকার্দো কৌতো-এর সঙ্গে সমন্বয় করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

মেয়র কাভালিয়েরি বলেন, আগামী ২৯ জুন সোমবার অনুষ্ঠিতব্য ব্রাজিলের নকআউট ম্যাচের দিনে পৌর ও অঙ্গরাজ্যের সরকারি দপ্তরগুলোতে ঐচ্ছিক ছুটি কার্যকর থাকবে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ব্রাজিল। এই জয়ের পর দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

আগামী সোমবার নিজেদের নকআউট ম্যাচ খেলবে ব্রাজিল। তবে তাদের প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি। জাপান, সুইডেন কিংবা নেদারল্যান্ডসের যেকোনো একটি দলের বিপক্ষে মাঠে নামতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জাপানই এগিয়ে রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে ছুটি ঘোষণা

প্রকাশের সময় : ১১:৩৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬