Dhaka ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড শফিকুর-নাহিদ-মামুনুল একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান ১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে: ভূমিমন্ত্রী ৫৬ বছর বয়সে ৩য় বারের মতো বাবা হলেন কাঞ্চন মল্লিক একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন কালীগঞ্জ পৌরসভার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ফরম বিতরণ রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, নাম চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী বদলগাছীতে শিক্ষার্থীদের বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ

বালিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 136

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী হারুন অর-রশীদ বলেছেন, সাংবাদিকদের কাছে আমার অনুরোধ, আমি সমাজের জন্য যতটুকু করি, সেটা যেমন প্রচার করবেন, তেমনি যদি কোনো অন্যায় করি, সেটাও প্রচার করবেন। গতকাল শনিবার দুপুর ১টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হারুন অর-রশীদ। সভার সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আলী মিয়া। এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন সেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হারুন অর-রশীদ আরও বলেন, দীর্ঘ ১৬ বছর আমাদের মতো সাংবাদিকরাও দমন-নিপীড়নের শিকার হয়েছেন। আপনারা সাদাকে সাদা আর কালোকে কালো বলবেন। আগামী সংসদ নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। তবে আমাদের বিশ্বাস, জনগণ অতীতে যেমন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তেমনি আগামীর ষড়যন্ত্রও রুখে দেবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময়

প্রকাশের সময় : ০৬:৩৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫