Dhaka ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে: ভূমিমন্ত্রী ৫৬ বছর বয়সে ৩য় বারের মতো বাবা হলেন কাঞ্চন মল্লিক একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন কালীগঞ্জ পৌরসভার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ফরম বিতরণ রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, নাম চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী বদলগাছীতে শিক্ষার্থীদের বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’ পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত ১০ ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির

বদলগাছীতে শিক্ষার্থীদের বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৮:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 5

নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি এবং কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির ২০২৫-২৬ অর্থবছরে বদলগাছী উপজেলায় প্রাপ্ত বরাদ্দের আওতায় এসব বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনির সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু এবং বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরানসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, “নির্বাচনের সময় দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে। বদলগাছীতে ইতোমধ্যে ২৫০ জন মাদকসেবী ও কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। আজ আপনাদের জন্য বরাদ্দকৃত নগদ অর্থ, চেক, বাইসাইকেল ও সেলাই মেশিন বুঝিয়ে দেওয়া হলো। ভবিষ্যতে এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।”

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এ ছাড়া শিক্ষাবৃত্তি হিসেবে প্রাথমিক শিক্ষা স্তরের ১২৬ জন, মাধ্যমিক স্তরের ৭৬ জন এবং উচ্চ মাধ্যমিক স্তরের ৫১ জন শিক্ষার্থীর মাঝে মাথাপিছু ৩,০০০ টাকা করে নগদ অর্থ দেওয়া হয়। পাশাপাশি ২৫ জন কর্মহীন নারীর আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

একই অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত বরাদ্দের অংশ হিসেবে ১৮ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ১০,০০০ টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বদলগাছীতে শিক্ষার্থীদের বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ

প্রকাশের সময় : ০৮:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬