Dhaka ১১:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড শফিকুর-নাহিদ-মামুনুল একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান ১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে: ভূমিমন্ত্রী ৫৬ বছর বয়সে ৩য় বারের মতো বাবা হলেন কাঞ্চন মল্লিক একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন কালীগঞ্জ পৌরসভার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ফরম বিতরণ রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, নাম চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী বদলগাছীতে শিক্ষার্থীদের বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’

৫৬ বছর বয়সে ৩য় বারের মতো বাবা হলেন কাঞ্চন মল্লিক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 4

টলিউড অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের সংসারে এলো নতুন অতিথি। কন্যাসন্তান কৃষভির জন্মের এক বছরেরও কম সময়ের মধ্যে এবার পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে সুখবরটি জানিয়ে অনুরাগীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন তারা।

শনিবার পারিবারিক একটি ছবি প্রকাশ করে কাঞ্চন ও শ্রীময়ী লেখেন, তাদের হৃদয় ও সংসার আরও পূর্ণ হয়েছে। কন্যা কৃষভির ছোট ভাই পৃথিবীতে এসেছে। নবজাতকের নাম রাখা হয়েছে ‘কৃষিভ’। মেয়ের নামের সঙ্গে মিল রেখেই ছেলের নাম নির্বাচন করেছেন তারা। নতুন সদস্যকে ঘিরে পরিবারের উচ্ছ্বাসের কথাও তুলে ধরেন এই দম্পতি।

গত কয়েক মাস ধরেই শ্রীময়ী চট্টোরাজের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে বিষয়টি নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি অভিনেত্রী। বিভিন্ন সময় প্রশ্ন করা হলেও কৌশলে এড়িয়ে গিয়েছিলেন। অবশেষে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর জানিয়ে সেই জল্পনার অবসান ঘটালেন তিনি।

পুত্রসন্তানের জন্মের পর নিজের অনুভূতি জানিয়ে কাঞ্চন মল্লিক বলেন, সন্তান জন্মের সম্ভাব্য সময় ছিল আগামী আগস্ট মাসে। কিন্তু হঠাৎ জরুরি পরিস্থিতির সৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ের আগেই অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম হয়। তিনি জানান, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। শ্রাবণ মাসে ছেলের আগমনকে শুভ সূচনা বলেও উল্লেখ করেন এই অভিনেতা।

কাঞ্চন আরও জানান, বর্তমান সময়ে ব্যক্তিগত বিষয় নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের সমালোচনা ও বিদ্রূপের মুখে পড়তে হয়। সেই কারণেই শ্রীময়ীর গর্ভধারণের বিষয়টি তারা প্রকাশ্যে আনেননি। পরিবারের এই বিশেষ সময়টিকে ব্যক্তিগত রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি।

এর আগে দ্বিতীয় সংসারের এক ছেলে এবং শ্রীময়ীর সঙ্গে কন্যাসন্তান কৃষভির বাবা ছিলেন কাঞ্চন মল্লিক। নবজাতক কৃষিভের জন্মের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো বাবা হলেন তিনি। নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছে তারকা দম্পতির পরিবার। অনুরাগীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন কাঞ্চন ও শ্রীময়ীকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫৬ বছর বয়সে ৩য় বারের মতো বাবা হলেন কাঞ্চন মল্লিক

প্রকাশের সময় : ০৯:৫৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬