Dhaka ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 72

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক বিক্রি ও সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) উপজেলার বারবাজার ইউনিয়ন ও কালীগঞ্জ পৌরসভা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বারবাজার ইউনিয়ন থেকে একজনকে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট বিক্রি ও সেবনের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া কালীগঞ্জ পৌরসভা এলাকার দুই ব্যক্তিকে গাঁজা সেবনের দায়ে প্রত্যেককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড

প্রকাশের সময় : ১১:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬