গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রাইভেটকারভর্তি ফেনসিডিল জব্দ

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৫:১৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / 119
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৪০ বোতল ফেন্সিডিল এবং একটি সিলভার কালারের প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বুধবার ভোরে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের দিক নির্দেশনায় এসআই আব্বাস উদ্দিন পুলিশ ফোর্স নিয়ে গোয়ালন্দঘাট থানা এলাকার দৌলতদিয়া বাস টার্মিনালে মাইক্রোস্ট্যান্ড থেকে ৫৪০ বোতল ফেন্সিডিল এবং একটি সিলভার কালারের প্রাইভেটকার উদ্ধার করে। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা কৌশলে পালিয়ে যায়। আসামী সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
Tag :

























