বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি পিএসএলে সরাসরি চুক্তিবদ্ধ হলেন কোন বিদেশি ক্রিকেটাররা? ঐতিহ্যবাহী পোশাকে মাধুরী দীক্ষিতের ৭ নজরকাড়া সাজ ‘মেসি-রোনালদো একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তাড়নাতেই সেরা হয়েছেন’ নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন সংসদ সদস্য ধলু পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন মঙ্গল গ্রহের যে রহস্যের ব্যাখ্যা জানা নেই বিজ্ঞানীদের কাছে বার্সেলোনা ছাড়ার পর মেসিকে কেন দলে টানার চেষ্টাই করেননি গার্দিওলা? বার্ষিকের ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা এনসিটিবির বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের সম্মাননা প্রদান

পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 191

নওগাঁর পত্নীতলায় ১৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিষ্ণু চন্দ্র (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার উমা মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে ডিবির একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, উমা মহেশপুর গ্রামের একটি বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছেন।

এর ভিত্তিতে বিকেল ৫টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আলী দেওনা পূর্বপাড়া গ্রামের সুপথ বর্মনের ছেলে বিষ্ণু চন্দ্রকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে ১৩ পাতায় ১০টি করে মোট ১৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার বিষ্ণু চন্দ্রসহ অজ্ঞাতপরিচয় আরও দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬