Dhaka ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ৮৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 3

রাজবাড়ীতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘মেধাই শক্তি-মেধাই মুক্তি, এগিয়ে চলো-আগামীর দীপ্তি’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনজুরুল হক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য এবং জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাঈদ।

বক্তারা বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যে আলাদা গুণ ও সম্ভাবনা রয়েছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সময়োপযোগী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সবার দায়িত্ব। এ জন্য ছোটবেলা থেকেই লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী এগিয়ে যেতে হবে।

তাঁরা বলেন, যারা জিপিএ-৫ ও বৃত্তি পেয়েছে, তাদের এ সাফল্য ধরে রাখতে হবে। আর যারা প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি, তাদের আরও ভালো করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে পরিবারের পরামর্শ মেনে চলার ওপরও গুরুত্ব দেন বক্তারা।

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মাদক অনেক শিশুর জীবন ধ্বংস করে দিচ্ছে। এ ভয়াবহ ছোবল থেকে নিজেদের রক্ষা করতে হবে। পাশাপাশি পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে।

আলোচনা শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬৩ জন, জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২০ জন এবং প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত তিনজন রোভার স্কাউটের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ৮৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশের সময় : ০৫:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬