Dhaka ১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি মান্দায় ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান ও অস্ত্রসহ গ্রেফতার ৩ বিয়ের পর অনলাইনে যেসব ৬ বিষয়ে পরামর্শ খোঁজেন নারীরা সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ থাইরয়েড ক্যানসারের ৬ লক্ষণ, যেগুলো অবহেলা করা উচিত নয় কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক এনসিপি এখন ‘প্রক্সি জামায়াত পার্টি’: রাশেদ খান নিজে অসুস্থ বলে মাদ্রাসাছাত্রীদের পরিচালক স্বামীর কাছে পাঠাতেন স্ত্রী, অতঃপর… ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 3

রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতে ভেসে গেছে নুর আমিন ফকির (৮) নামে এক শিশু। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ নুর আমিন দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বারপাড়া এলাকার রেজাউল ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে নুর আমিন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় সে। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, থানা-পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ

প্রকাশের সময় : ০৯:২০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬