Dhaka ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০৬:২৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 105

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বড় কলকলিয়া ঐক্যবদ্ধ শক্তির উদ্যোগে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার ও শনিবার (২ ও ৩ অক্টোবর) বিকেল ২টায় বড় কলকলিয়া বিলে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে সাতটির বেশি নৌকা অংশ নেয়।

নৌকা বাইচকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঢাক-ঢোলের তালে মাঝিদের বৈঠার ছন্দে নৌকা ছুটে চলে। বিলের দুই পাড়ে জড়ো হওয়া হাজারো দর্শকের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ।

মো. শাজাহান আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন হাজী আব্দুল সালাম মন্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখা এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রতি বছর এ আয়োজন করা হয়। একই সঙ্গে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাও এ আয়োজনের উদ্দেশ্য।

দুই দিনব্যাপী প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। প্রথম স্থান অধিকারী দলকে একটি বড় ফ্রিজ, দ্বিতীয় স্থান অধিকারী দলকে একটি ছোট ফ্রিজ এবং তৃতীয় স্থান অধিকারী দলকে ৩২ ইঞ্চি টেলিভিশন দেওয়ার কথা জানানো হয়।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন প্রবাসী হুমায়ুন কবির, প্রবাসী সায়েম মন্ডল, আনিচুর রহমান কাঞ্চন, জসিম মোল্লা ও রাশেদ বিশ্বাস।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

প্রকাশের সময় : ০৬:২৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬