Dhaka ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কোটালীপাড়ায় বাংলা কিউআর কোড বিষয়ে সচেতনতামূলক সভা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 11

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলা কিউআর কোড বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় এবং জনতা ব্যাংক পিএলসি কোটালীপাড়া শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার পৌর সুপার মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কোটালীপাড়ার জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, পূবালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন।

জনতা ব্যাংক পিএলসি কোটালীপাড়া শাখার কর্মকর্তা মো. শাহিন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের বাংলা কিউআর বাস্তবায়ন ইউনিটের উপপরিচালক মো. সোহানুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোটালীপাড়া বেসিক ব্যাংকের শাখা ইনচার্জ মনোজ কুমার মণ্ডল, গোপালগঞ্জ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কাস্টমার সার্ভিস কর্মকর্তা শেখ সালাউদ্দিন ইউসুফ, কোটালীপাড়া স্ট্যান্ডার্ড ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. মাসুম বিল্লাহ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক কাজী মিনার মাহমুদ, রূপালী ব্যাংকের ব্যবস্থাপক রেজাউল ইসলাম এবং কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আনিছুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বাংলা কিউআর কোডের ব্যবহার ও এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় বাংলা কিউআর কোড বিষয়ে সচেতনতামূলক সভা

প্রকাশের সময় : ০৫:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬