Dhaka ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীতে উৎসবমূখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০৭:০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 4

অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের বার্তা নিয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর উপজেলার সাতটি ইউনিয়নের ৫৫টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গা ভক্তদের সব ধরনের দুঃখ-কষ্ট, ভয়, বাধা ও বিপদ থেকে রক্ষা করেন। দুর্গাপূজা মূলত অসুররাজ মহিষাসুরের বিরুদ্ধে দেবী দুর্গার বিজয়ের স্মারক। অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়ের প্রতীক হিসেবে এ উৎসবের গভীর ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গা মানুষের সহ্যক্ষমতা পরীক্ষা করেন এবং ভক্তিভরে তাঁর আরাধনা করলে দুঃখ-কষ্ট দূর করেন। প্রচলিত পঞ্জিকামতে, এ বছর দেবী দুর্গার আগমন ঘটেছে ঘোড়ায় এবং বিজয়া দশমীতে নৌকায় তাঁর গমন হবে।

উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে রতনদিয়ায় ১২টি, কালিকাপুরে দুটি, বোয়ালিয়ায় সাতটি, মাজবাড়ীতে ছয়টি, মদাপুরে ১৩টি, মৃগীতে আটটি এবং সাওরাইল ইউনিয়নে সাতটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আবহ বিরাজ করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে উৎসবমূখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

প্রকাশের সময় : ০৭:০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬