Dhaka ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জামায়াতের আমির মাঝেমধ্যে আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন: রাশেদ খাঁন নানা ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন নিহত সাংবাদিক আলিফ ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার দুর্গাপূজায় মেট্রোরেলের বিশেষ সূচি, শুক্রবার চলবে বিকেল থেকে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহেরদাদ আখলাঘি পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদি থেকে দুই বাংলাদেশির মরদেহ আনা হবে কালীগঞ্জে জামায়াতের মানববন্ধন, বিএনপির বিরুদ্ধে এমপি আবু তালিবের অভিযোগ গর্ব করে বলতে পারি, আমার দলের কোনো কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী চার দিনেই ৪২৪ কোটি রুপি আয়, ৫০০ কোটির পথে রজনীকান্তের ‘জেলার ২’ হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ১২০১

কালুখালীতে লাইসেন্সহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৭:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 157

রাজবাড়ীর কালুখালীতে বৈধ লাইসেন্স ও দক্ষ ল্যাব টেকনিশিয়ান ছাড়াই রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও প্রতিবেদন দেওয়ার অভিযোগে মনিকা মেডিকেল কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার মৃগী ইউনিয়নের মৃগী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির স্বাস্থ্য অধিদপ্তরের বৈধ লাইসেন্স নেই। এ ছাড়া সেখানে কোনো দক্ষ ল্যাব টেকনিশিয়ানও নেই। এরপরও দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দিয়ে আসছিল।

অভিযানে কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, ‘লাইসেন্স ছাড়া ও অদক্ষ জনবল দিয়ে ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। জনস্বার্থে এ ধরনের অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে লাইসেন্সহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৭:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬