থাইরয়েড ক্যানসারের ৬ লক্ষণ, যেগুলো অবহেলা করা উচিত নয়

- প্রকাশের সময় : ০৮:৫৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / 5
থাইরয়েড ক্যানসার প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো ব্যথা বা স্পষ্ট উপসর্গ ছাড়াই শরীরে বাসা বাঁধতে পারে। ফলে আক্রান্ত ব্যক্তি সহজে রোগটি বুঝতে পারেন না। তবে ঘাড়ে ফোলা, কণ্ঠস্বর পরিবর্তন কিংবা খাবার গিলতে অসুবিধার মতো কিছু লক্ষণ এ রোগের সতর্কসংকেত হতে পারে। চিকিৎসকদের মতে, প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে অধিকাংশ থাইরয়েড ক্যানসারের চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়।
বিশ্বের বিভিন্ন দেশে থাইরয়েড ক্যানসার শনাক্তের হার বেড়েছে। বিশেষ করে নারী ও অপেক্ষাকৃত কম বয়সীদের মধ্যে এ রোগ বেশি শনাক্ত হচ্ছে। তবে শনাক্তের হার বৃদ্ধির পেছনে উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও রোগ শনাক্তকরণ ব্যবস্থারও ভূমিকা রয়েছে।
থাইরয়েড হলো গলার সামনের দিকে অবস্থিত প্রজাপতির আকৃতির একটি ছোট গ্রন্থি। এটি শরীরের বিপাকক্রিয়া, হৃদ্স্পন্দন ও তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গ্রন্থির কোষে অনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটলে থাইরয়েড ক্যানসার হতে পারে।
থাইরয়েড ক্যানসারের সম্ভাব্য ৬ লক্ষণ
১. ঘাড়ে গাঁট বা ফোলা: থাইরয়েড ক্যানসারের অন্যতম সাধারণ লক্ষণ হলো ঘাড়ের সামনের দিকে ছোট চাকা বা গাঁটের মতো ফোলা দেখা দেওয়া। এটি সাধারণত ব্যথাহীন হওয়ায় অনেকেই গুরুত্ব দেন না। তবে নতুন কোনো গাঁট দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
২. কণ্ঠস্বর পরিবর্তন: হঠাৎ গলার স্বর কর্কশ হয়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে কণ্ঠস্বর পরিবর্তিত থাকা থাইরয়েডের সমস্যার লক্ষণ হতে পারে। বিশেষ করে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই স্বর পরিবর্তন হলে পরীক্ষা করানো প্রয়োজন।
৩. খাবার গিলতে অসুবিধা: খাবার বা পানি গিলতে কষ্ট হওয়া কিংবা গলায় কিছু আটকে থাকার অনুভূতি থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধির কারণে হতে পারে। এমন সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবহেলা করা উচিত নয়।
৪. ঘাড়ের লসিকাগ্রন্থি ফুলে যাওয়া: ঘাড়ের পাশে লসিকাগ্রন্থি ফুলে ওঠাও থাইরয়েড ক্যানসারের সম্ভাব্য লক্ষণ। বিশেষ করে ফোলা দীর্ঘদিন স্থায়ী হলে বা ক্রমে বড় হতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
৫. গলা বা ঘাড়ে ব্যথা: গলা বা ঘাড়ে অস্বস্তি কিংবা ব্যথা অনুভূত হতে পারে। কখনো এ ব্যথা কান পর্যন্ত ছড়িয়ে পড়ে। যদিও অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের ব্যথার কারণ ক্যানসার নয়, তবু দীর্ঘস্থায়ী হলে পরীক্ষা করানো প্রয়োজন।
৬. জামার কলার আঁটসাঁট লাগা: ঘাড়ে অস্বাভাবিক চাপ অনুভব করা কিংবা আগে স্বাভাবিক থাকা জামার কলার হঠাৎ আঁটসাঁট লাগতে শুরু করাও থাইরয়েড গ্রন্থি বড় হওয়ার লক্ষণ হতে পারে।
থাইরয়েড ক্যানসারের ধরন
থাইরয়েড ক্যানসারের কয়েকটি ধরন রয়েছে



















