Dhaka ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আল-আকসা মসজিদের খতিবকে গ্রেফতার করলো ইসরায়েলি বাহিনী নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩ পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদরাসায় আগুন রাজবাড়ীতে কমরেড মোখলেছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রধানমন্ত্রীর বাসের ছবি নিয়ে কমেন্ট করা সেই যুবক কারাগারে খাটের নিচে সাপ দেখে আতঙ্কিত পরিবার, উদ্ধার হলো রাজ গোখরা সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-শিশুসহ নিহত ৬, আহত ৭ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজনকে আটক করেছে পুলিশ বিগত সরকার প্রকল্পের নামে লুটপাট করেছে: পর্যটনমন্ত্রী

রাজবাড়ীতে কমরেড মোখলেছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 5

রাজবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা ও কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সাবেক সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও আজীবন বিপ্লবী কমরেড মোখলেছুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে শহরের উদীচী মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিপিবির রাজবাড়ী জেলা কমিটির সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া। প্রধান অতিথি ছিলেন কমরেড মোখলেছুর রহমানের সহধর্মিণী ও সাবেক অধ্যক্ষ সেতারা বেগম। স্বাগত বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ধীরেন্দ্রনাথ দাস।

সভায় বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড অরুণ কুমার সরকার, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক কমরেড সুশান্ত রায়, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের রাজবাড়ী জেলা কমিটির সভাপতি স্বপন কুমার দাস, সিপিবির জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোহাম্মদ মোস্তফা ও সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী বাবন চক্রবর্তী।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতির রাজবাড়ী জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মণ্ডল, সিপিবির পাংশা উপজেলা সম্পাদক কমরেড তোফাজ্জেল হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর রাজবাড়ী জেলা শাখার সহসভাপতি আজিজুল হাসান খোকা এবং গোয়ালন্দ উপজেলা সিপিবি নেতা শেখ রাজিব। সভা পরিচালনা করেন উদীচী শিল্পীগোষ্ঠীর রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ।

আলোচনা শুরুর আগে প্রয়াত কমরেড মোখলেছুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তারা বলেন, কমরেড মোখলেছুর রহমান আজীবন বিপ্লবী ও শিক্ষানুরাগী ছিলেন। তিনি বিভিন্ন স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছেন। তাঁর উদ্যোগে গড়ে ওঠা একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পরবর্তী সময়ে সরকারিকরণ করা হয়। তবে তিনি কখনো সরকারি চাকরি করেননি। অধ্যক্ষ হিসেবে অবসর নেওয়ার পরও প্রত্যন্ত এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগার গড়ে তোলার কাজে যুক্ত ছিলেন। নিজের উপার্জিত অর্থের পুরোটাই তিনি শিক্ষা বিস্তারে ব্যয় করেছেন। জীবনের শেষ সময় পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে বৃহত্তর ফরিদপুরের প্রত্যন্ত অঞ্চলে সংগঠন গড়ে তুলতে কাজ করেছেন।

বক্তারা আরও বলেন, বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে ‘মব কালচার’ চলছে এবং দেশবিরোধী বিভিন্ন চুক্তি করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন। কমরেড মোখলেছুর রহমানের আদর্শ ধারণ করে গ্রামগঞ্জে মানুষকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তাঁরা। তাঁদের মতে, বামপন্থীদের ঐক্যের কোনো বিকল্প নেই। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে কমরেড মোখলেছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

প্রকাশের সময় : ০৬:৫৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬