Dhaka ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১ হাজার ৪৩১ কেজির কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড গড়লেন কৃষক অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি মান্দায় ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান ও অস্ত্রসহ গ্রেফতার ৩ বিয়ের পর অনলাইনে যেসব ৬ বিষয়ে পরামর্শ খোঁজেন নারীরা সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত থাইরয়েড ক্যানসারের ৬ লক্ষণ, যেগুলো অবহেলা করা উচিত নয় কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক এনসিপি এখন ‘প্রক্সি জামায়াত পার্টি’: রাশেদ খান

চলন্ত ফেরিতে ছিনতাইয়ের শিকার আইনজীবী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 128

 দৌলতদিয়া-পাটুরিয়র নৌরুটে চলন্ত ফেরিতে ছিনতাইয়ের শিকার হয়েছেন রাজবাড়ী জেলা বার এর আইনজীবী নিরঞ্জন কুমার বাড়ৈ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া প্রান্তে মাঝ নদীতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নিরঞ্জন কুমার বাড়ৈ রাজবাড়ী শহরের বিনোদপুর ভাজনবাড়ি এলাকার বাসিন্দা ও রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সদস্য।

নিরঞ্জন কুমার বাড়ৈ জানান, ঢাকায় জরুরি কাজ শেষে গাবতলী থেকে কুষ্টিয়ার একটি বাসে ওঠেন। রাত দুইটার দিকে বাসটি পাটুরিয়া ঘাট থেকে ফেরি এনায়েতপুরীতে ওঠে। ফেরিটি মাঝ নদী পার হওয়ার পর বাস থেকে নেমে ফেরিতে হাঁটাহাটি করছিলেন। ওই সময় এক জায়গায় জটলা দেখে এগিয়ে গিয়ে দেখেন জুয়া খেলা চলছে। তিনি অনেকটা ফাঁকায় এসে দাঁড়ান। ওই সময় কয়েকজন এসে তাকে জাপটে ধরে। চোখের পলকে তার পকেট থেকে এক লাখ ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ফেরির কাছাকাছি থাকা ট্রলারে করে পালিয়ে যায়। বিষয়টি রাতেই তিনি গোয়ালন্দ ঘাট থানার ওসিকে জানান।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। নদীর ভেতর ঘটনায় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব নৌপুলিশের। আসামি ধরার ক্ষেতে তারা নৌপুলিশকে সহযোগিতা করেন। ফেরিতে ছিনতাইয়ের একটি চক্র আছে। চক্রটিকে ধরে জেলে পাঠিয়েছিলেন। চক্রটির কয়েকজন জেল থেকে বের হয়েছে বলে শুনেছেন।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা জানান, বিষয়টি তিনি দেখছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চলন্ত ফেরিতে ছিনতাইয়ের শিকার আইনজীবী

প্রকাশের সময় : ০৫:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫