ওয়ারড্রবে যৌনকর্মীর মরদেহ

- প্রকাশের সময় : ০৬:৫৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 122
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর একটি ঘরের ওয়ারড্রবে যৌনকর্মী তানিয়া আক্তারের মরদেহ পাওয়া গেছে। গোয়ালন্দ ঘাট থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে। তার বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, তানিয়াকে তারা সকালে দেখেছিলেন। পরে দেখতে না পেয়ে সারাদিন খোঁজাখুঁজি করেন। তানিয়া যেই বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির মালিক সরোয়ার মন্ডলকে খবর দিলে তিনি এসেও তানিয়াকে খোঁজাখুঁজি করেন। তানিয়ার ঘরে খোঁজাখুঁজি করার সময় ঘরের মধ্যে থাকা ওয়ারড্রবের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গলায় মোবাইল চার্জার ক্যাবলের তার পেঁচানো অবস্থায় তানিয়া নামে এক যৌনকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

























