Dhaka ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী আজকের ই-পেপার (২৬ জুলাই ২০২৬) কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় দায়িত্বে আনসার বাহিনী পোরশায় সারাইগাছি পুলিশ বক্স উদ্বোধন, সড়কে ছিনতাই-ডাকাতি নির্মূলে কঠোর বার্তা বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন হাইতির এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে বিস্ময়বালক ‘কিকি’ রামোস জানা গেল এসএসসির ফল প্রকাশের সাম্ভব্য তারিখ
জেলা পুলিশের প্রেস ব্রিফিং

গোয়ালন্দের ৩টি হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:২২:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 237

 রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক তিনটি হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এসব হত্যাকান্ডের ঘটনায় সম্প্রতি অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

প্রবাসী আলামিন হত্যাকান্ড

গত ২৬ এপ্রিল তারিখ বেলা অনুমান দেড়টার দিকে গোয়ালন্দ উপজেলার রাখালগাছি ট্রলার ঘাটে অজ্ঞাতনামা ৫/৬ জন দুর্বৃত্ত পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রবাসী আল আমিনকে মারপিট করতে করতে নদীর কিনারে নিয়ে এবং তার বাম চোখের নিচে জখম করে ও ঘাড় মটকিয়ে নদীর মধ্যে ফেলে দেয়। পরদিন সকালে আল আমিন এর লাশ নদীতে পাওয়া যায়।

পুলিশ জানায়, আসামীরা আল আমিনের কাছে তিন হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে আসামীরা পরিকল্পনা মোতাবেক এই হত্যাকান্ড সংঘটিত করে। এ হত্যার ঘটনায় জড়িত অভিযোগে গত ৪ মে তারিখে রুবেল মন্ডল (২০) ও মোঃ শাকিল সরদার (২৪)কে গ্রেফতার করা হয়। তারা পাবনার আমিনপুর থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। এর আগে এ ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলো মেগা সরদার (৪৭), জুয়েল রানা (৪২) ও ঠান্ডু(৩৫)। তারা সকলেই পাবনার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

সর্বহারা শহীদ মোল্লা হত্যাকান্ড

২০২৪ সালের ১৩ জুলাই তারিখে গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর মাতুব্বরপাড়া গ্রামের হবি মোল্লার মেহগনি বাগানের মধ্যে শহীদ মোল্লা (৪৬)কে অজ্ঞাতনামা আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। মৃত শহীদ মোল্লা সর্বহারা গ্রæপের সদস্য ছিল। তার বাড়ি পাবনা জেলার আমিনপুর থানা এলাকায়। তার বিরুদ্ধে ৩ টি হত্যা মামলাসহ ৫ টি মামলা চলমান। নদী কেন্দ্রিক চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ড সংঘটিত হয়। এই ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়।

মামলাটি পুলিশ নিবিড়ভাবে তদন্ত করে। এরই ধারাবাহিকতায় গোয়ালন্দঘাট  থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে হত্যায় জড়িত অভিযোগে খাইরুল মন্ডল (৪৬)কে গ্রেফতা করা হয়। সে পাবনার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের আইনুদ্দিন মন্ডলের ছেলে। এর আগে এ ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলো  মোঃ শাকিল খান (২৫) ও মোঃ হাসিবুল হাসান। এরা দুজন গোয়ালন্দ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

সর্বহারা সুশীল কুমার সরকার হত্যাকান্ড

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর তারিখ স্ন্ধ্যা ছয়টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কাটাখালী বাজারের তিন রাস্তার মোড় সংলগ্ন চায়ের দোকানের সামনে বেঞ্চে বসে থাকা অবস্থায় অজ্ঞাতনামা আসামীরা অতর্কিত ভাবে সুশীলের গলার ডান পাশে থুতনির নিচে ও গলায় ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে ও বুকের বাম পাশে পাজরের নিচে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। সুশীল কুমার সরকার সর্বহারা গ্রæপের সদস্য ছিল। নদী কেন্দ্রিক চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকান্ড সংঘটিত হয়। এ হত্যার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত আসামী রুবেল শেখ (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার রাখালগাছি গ্রামের মোঃ তোফসের আলী শেখের ছেলে।

গত ৪ মে তারিখে মানিকগঞ্জ জেলার শিবলায় থানাধীন পাটুরিয়া ঘাটের মাছ বাজার হতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এই মামলার ঘটনায় সর্বহারা দলের সদস্য ও চরমপন্থী তোফাজ্জেল শেখ @ তোফা (৩৮), লোকমান শেখ (৩৫), মোঃ আশিকুল শেখ ওরফে ভাষান শেখ ও মোঃ জনি মোল্লা কে গ্রেফতার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জেলা পুলিশের প্রেস ব্রিফিং

গোয়ালন্দের ৩টি হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন

প্রকাশের সময় : ০৭:২২:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫