Dhaka ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী আজকের ই-পেপার (২৬ জুলাই ২০২৬) কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় দায়িত্বে আনসার বাহিনী পোরশায় সারাইগাছি পুলিশ বক্স উদ্বোধন, সড়কে ছিনতাই-ডাকাতি নির্মূলে কঠোর বার্তা বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন হাইতির এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে বিস্ময়বালক ‘কিকি’ রামোস জানা গেল এসএসসির ফল প্রকাশের সাম্ভব্য তারিখ

গোয়ালন্দে চরমপন্থী নেতা সুশীল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আক্তারুজ্জামান মৃধা ,গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৯:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 262

রাজবাড়ীর গোয়ালন্দে চরমপন্থী দলের নেতা সুশীল হত্যা মামলায় আর এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। রবিবার (৪ মে) সকাল ৮টার দিকে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের মাছ বাজার এলাকা থেকে রুবেল শেখ (২৭) নামের ওই আসামিকে গ্রেপ্তার করেন। সে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাখালগাছি এলাকার মো. তোফসের আলী শেখের ছেলে। এই নিয়ে সুশীল হত্যা মামলায় মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রুবেল শেখের বিরুদ্ধে সুশীল হত্যা মামলায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে। তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার কাটাখালী বাজারে দুর্বৃত্তদের হামলায় নিহত হন সুশীল কুমার সরকার (৫৮)। তিনি ছোটভাকলা ইউনিয়নের হাউলিকেউটিল এলাকার শ্রী মনিন্দ্যনাথ সরকারের ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, চরমপন্থী নেতা সুশীল সরকার হত্যা মামলায় রুবেলসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে চরমপন্থী নেতা সুশীল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫