গুরুত্বপূর্ণ সংবাদ:
গোয়ালন্দে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার
আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ
- প্রকাশের সময় : ০৯:০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 135
রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে ২৫ পুরিয়া হেরোইনসহ মো. জাকির হোসেন (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. মাহাবুল করিমের নেতৃত্বে উপজেলার উত্তর দৌলতদিয়া পতিতাপল্লীর লাল ভানুর গলির আলাউদ্দিন বিশ্বাসের মুদি দোকানের সামনে রাস্তা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জাকির হোসেন দক্ষিণ উজানচর মইজুদ্দিন মন্ডল পাড়ার মৃত আলাউদ্দিন আহমেদের ছেলে ও উজানচর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করে তাকে রবিবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
Tag :

























