গুরুত্বপূর্ণ সংবাদ:
গোয়ালন্দে হেরোইনসহ যুবক গ্রেপ্তার
আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ
- প্রকাশের সময় : ০৭:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / 133
রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে ৫৩ পুরিয়া হেরোইনসহ নুরু শেখ (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত নুরু শেখ গোয়ালন্দ উপজেলার কাজীপাড়া এলাকার বাবু শেখের ছেলে। গত শুক্রবার (২ মে) রাত ৮টার দিকে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া বাস টার্মিনালের যাত্রী ছাউনির পাশে একটি পানের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, পুলিশের এসআই মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে এই অভিযান চালিয়ে নুরু শেখকে থেকে ৫৩ পুরিয়া হেরোইনের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে শনিবার (৩ মে) তাকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Tag :

























