ছেলেকে বাঁচাতে গিয়ে হৃদরোগে বাবার মৃত্যু
- প্রকাশের সময় : ০৬:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / 184
প্রতিবেশির সাথে ছেলের মারামারি ঠেকাতে গিয়ে প্রতিপক্ষের ধাক্কায় হার্ট অ্যাটাক করে আক্কাস আলী (৬৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। তিনি গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি এলাকার বাসিন্দা।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আক্কাস আলী বাড়ির পাশেই দুটি কোয়েল পাখির ফার্ম রয়েছে। একটি আক্কাস আলীর অন্যটি প্রতিবেশি ফরিদ শেখের। এই ফার্ম থেকে ছড়ানো দুর্গন্ধকে কেন্দ্র করে শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে আক্কাস আলীর পুত্রবধূর সঙ্গে লিটন শেখের বাগবিতÐা হয়। রাত সাড়ে ৯টার দিকে আক্কাস আলীর ছেলে শাহীন শেখ বাড়িতে আসলে তার সাথেও লিটন শেখের বাগবিতÐা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। হাতাহাতির এক পর্যায়ে লিটন শেখের পরিবারের চার-পাঁচজন মিলে শাহীন শেখকে মারধর করতে থাকে। আক্কাস আলী ঘর থেকে বেরিয়ে এসে ছেলে শাহীনকে বাঁচাতে গেলে প্রতিপক্ষের ধাক্কায় তিনি পরে গিয়ে হার্ট অ্যাটক করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রæত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আক্কাস আলী এর আগে দুই বার স্ট্রোক করেছিলেন। তিনি প্যারালাইসিস জনিত সমস্যায় ভুগছিলেন। ছেলের মারামারি ঠেকাতে গিয়ে ধাক্কাধাক্কির সময় তিনি মাটিতে পরে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা যান। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


























