Dhaka ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক ধারণা পুলিশের

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৪:৫৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 65

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিক কষ্টে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

রবিবার (২৬ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ী কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুলা রাম (৩৯) বাচোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে প্রথম স্ত্রী ও সন্তান থাকা অবস্থায় তুলা রাম পার্শ্ববর্তী রাতোর ইউনিয়নের জুই নামে এক নারীকে বিয়ে করেন। পরে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যান। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন।

স্থানীয়দের দাবি, রবিবার রাতে তিনি ফেসবুক লাইভে এসে নিজের বিভিন্ন ভুলের জন্য ক্ষমা চান। পরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী চলে যাওয়ার কষ্ট ও মানসিক অভিমানের কারণে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক ধারণা পুলিশের

প্রকাশের সময় : ০৪:৫৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬