Dhaka ০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি ‘আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ভাতিজিকে খুন’ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কবর থেকে তোলা হবে সেলিম খান ও তার ছেলের মরদেহ গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাংশায় মাদ্রাসা শিক্ষকসহ আহত ৩

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • / 204

পাংশায় জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় মাদ্রাসা শিক্ষকসহ তিনজন আহত হয়েছেন। সোমবার দুপুরে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আবুল কাসেম মন্ডল ও তার ছেলে মাদ্রাসা শিক্ষক মাহবুবুর রহমান এবং আবুল কালাম আজাদ। তাদের সবার বাড়ি একই গ্রামে। বর্তমানে তারা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, একই এলাকার লিটন নামে এক ব্যক্তির সাথে শিক্ষক মাহবুবের জমি নিয়ে বিরোধ চলছিল। পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, অনেক আগে থেকেই দুই পক্ষের জমি নিয়ে বিরোধ চলছে। এক পক্ষ তাদের কাছে অভিযোগ দেওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ চলে আসার পর মারামারি হয়েছে। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় মাদ্রাসা শিক্ষকসহ আহত ৩

প্রকাশের সময় : ০৬:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪