৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ
- প্রকাশের সময় : ০৭:০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 17
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ জানাজা ও দাফনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে প্রতিবেশী ইরাকেও একটি পৃথক শোকানুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। ইরানি কর্মকর্তাদের আশা, শোকানুষ্ঠান ও দাফনে প্রায় দুই কোটি মানুষ অংশ নিতে পারেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরান ও ধর্মীয় নগরী কোমে শোকানুষ্ঠান শুরু হবে। পরে ৯ জুলাই খামেনির জন্মস্থান উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে তাকে দাফন করা হবে।
শোকানুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ ও দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এছাড়া ইরাকের কারবালায় একটি শিয়া পবিত্র স্থানে পৃথক শোকানুষ্ঠান আয়োজনেরও পরিকল্পনা রয়েছে, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
৮৬ বছর বয়সী আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে তার সরকারি বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন।
নিরাপত্তাজনিত কারণে তার দাফন কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়, কারণ অনুষ্ঠানে ইরানের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের প্রায় সবাই উপস্থিত থাকার কথা রয়েছে।




















