Dhaka ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

রাজবাড়ীতে কবি আবু হাসান শাহরিয়ারের জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 331

রাজবাড়ী একাডেমির উদ্যোগে নানা আয়োজনে কবি আবু হাসান শাহরিয়ারের জন্মদিন পালিত হয়েছে| এ উপলক্ষে শহরের বড়পুল ঘরছাড়া মেজবাহ উল করিম রিন্ট স্মৃতি কেন্দ্রে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়|

রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর র হমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হামিদ, রাজবাড়ী একাডেমির সহ সভাপতি কমল কান্তি সরকার, মুহাম্মদ সাইফুল্লাহ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবুল বাশার, বিশ্ব ভরা প্রাণ রাজবাড়ী শাখার সভাপতি আতাউর রহমান, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম, ডা. আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক শম রশীদ আল কামাল, কলেজ শিক্ষক অপূর্ব কুমার দাস, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরতাজ তাজিয়া, আরডিএর সভাপতি ফারুক উদ্দিন, সংস্কৃতিকর্মী ওমর ফারুক, চিত্রশিল্পী রাজকুমার পাল, স্কুল শিক্ষক জেসমিন আরা, কবি আলাউল বিশ্বাস প্রমুখ|

বক্তারা বলেন, কবি আবু হাসান শাহরিয়ার বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সাহিত্য সংগঠক। তাঁর কবিতা মানবতা, দেশপ্রেম, ইতিহাস-ঐতিহ্য এবং সমকালীন সমাজ বাস্তবতার গভীর অনুষঙ্গ বহন করে। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি দেশের সাহিত্যাঙ্গনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর সৃষ্টিশীল কর্ম ও সাহিত্যকীর্তি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ কার্যক্রমে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসিরসহ সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সৌমিত্র শীল চন্দন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে কবি আবু হাসান শাহরিয়ারের জন্মদিন পালিত

প্রকাশের সময় : ১১:০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬