Dhaka ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় নিহত-ভাঙচুরের ঘটনায় দুই মামলা : গ্রেপ্তার ২, হত্যা মামলায় অভিযুক্তরা অধরাই

একে আজাদ
  • প্রকাশের সময় : ১০:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 5

রাজবাড়ীর পাংশা উপজেলায় জমি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, হত্যা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে ঘটনায় মোট দুটি মামলা হয়েছে। দুই মামলায় ১৪৬ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা প্রায় ৬০০ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন মাত্র দুইজন এবং হত্যা মামলার কোনো আসামি এখনও গ্রেপ্তার হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, সর্বশেষ মামলাটি করেছেন কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট গ্রামের বাসিন্দা মো. হাকিম। মামলায় পাট্টা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল বিশ্বাসকে প্রধান আসামি করে ৯৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে একই সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত জামিন বিশ্বাসের মৃত্যুর ঘটনায় তার ছেলে রিপন বিশ্বাস একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ নেতা আকমল হোসেন টিক্কাকে প্রধান আসামি করে ৪৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও প্রায় ৩০০ জনকে আসামি করা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে হত্যা মামলার কোনো আসামিকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট এবং পাট্টা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত জামিন বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় নিহত-ভাঙচুরের ঘটনায় দুই মামলা : গ্রেপ্তার ২, হত্যা মামলায় অভিযুক্তরা অধরাই

প্রকাশের সময় : ১০:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬