Dhaka ০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে তরবারি-হাসুয়াসহ গ্রেফতার ২ অনলাইনে স্ক্যামিং চক্রের ভয়ঙ্কর ফাঁদ, প্রতারণায় নিঃস্ব অনেকে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর স্ত্রীর মৃত্যুর পর হাসপাতাল থেকে পালানোর চেষ্টা, স্বামী গ্রেফতার জমি দখল করে নতুন মসজিদ নির্মাণের অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই আওয়ামী লীগের: প্রতিমন্ত্রী শাহে আলম তেলের বাজারে ফের অস্থিরতা, ব্রেন্টের দাম ১০৮ ডলার ছাড়াল ডিসেম্বরে আ. লীগকে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খান

পোরশায় ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ একজন আটক

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ১১:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 52

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সনতেশ রায় (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় নিতাই হরিজন (৩৫) নামে আরও একজন পালিয়ে যান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পোরশা থানাধীন তেঁতুলিয়া ইউনিয়নের মাক্তাপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমানের নেতৃত্বে থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে সনতেশ রায় ও নিতাই হরিজনের নিজ নিজ বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ছোট-বড় চারটি প্লাস্টিকের জারকিনে সর্বমোট ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এ ঘটনায় আটক সনতেশ রায় (৩৫), পিতা মুকুল রায় এবং পলাতক নিতাই হরিজন (৩৫), পিতা রাম হরিজন, উভয়ের ঠিকানা মাক্তাপুর আদিবাসী পাড়া, থানা-পোরশা, জেলা-নওগাঁ—তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পোরশা থানার পুলিশ জানায়, নওগাঁ জেলা পুলিশের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জনসাধারণের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় পরিচালনা করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পোরশায় ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ একজন আটক

প্রকাশের সময় : ১১:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬