Dhaka ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে তরবারি-হাসুয়াসহ গ্রেফতার ২ অনলাইনে স্ক্যামিং চক্রের ভয়ঙ্কর ফাঁদ, প্রতারণায় নিঃস্ব অনেকে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর স্ত্রীর মৃত্যুর পর হাসপাতাল থেকে পালানোর চেষ্টা, স্বামী গ্রেফতার জমি দখল করে নতুন মসজিদ নির্মাণের অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই আওয়ামী লীগের: প্রতিমন্ত্রী শাহে আলম তেলের বাজারে ফের অস্থিরতা, ব্রেন্টের দাম ১০৮ ডলার ছাড়াল ডিসেম্বরে আ. লীগকে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খান

নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই আওয়ামী লীগের: প্রতিমন্ত্রী শাহে আলম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 28

নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে নিষিদ্ধ দলটির কোনো সভা-সমাবেশ, রাজনৈতিক কর্মসূচি কিংবা দলীয় কার্যালয় পরিচালনারও আইনগত সুযোগ নেই।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, আওয়ামী লীগ বর্তমানে একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। ফলে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা কিংবা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রশ্ন ওঠার কোনো সুযোগ নেই। আইন অমান্য করে দলটি কোনো সভা-সমাবেশ বা সাংগঠনিক কার্যক্রম চালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, যেকোনো মূল্যে এসব নির্বাচনকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাজেটে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশনও প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

একক প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত বিএনপির
মীর শাহে আলম বলেন, সংশোধিত আইন অনুযায়ী এবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন কিংবা জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না। নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ও সাধারণ প্রতীকে। তবে মাঠপর্যায়ে দলের সাংগঠনিক শৃঙ্খলা ও চেইন অব কমান্ড ঠিক রাখতে বিএনপি একক প্রার্থীকে সমর্থনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কোনো ইউনিয়নে একাধিক প্রার্থী থাকলে স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে একজনকে চূড়ান্ত করার চেষ্টা করা হবে। সমঝোতা না হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

বগুড়ার ইপিজেড, বিমানবন্দর এবং বগুড়া-সিরাজগঞ্জ রেলপথসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শুরুর বিষয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদ মাত্র ছয় মাস অতিক্রম করেছে। বড় প্রকল্প বাস্তবায়নে নিয়ম অনুযায়ী প্রশাসনিক ও কারিগরি বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন হয়। তবে আগামী ডিসেম্বরের মধ্যেই এসব প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি বগুড়াবাসী দেখতে পাবেন।

এর আগে, ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে তিনি শিবগঞ্জের মোকামতলা এলাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় শিবগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজে ও বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য দুটি স্কুল বাস বিতরণ করেন প্রতিমন্ত্রী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই আওয়ামী লীগের: প্রতিমন্ত্রী শাহে আলম

প্রকাশের সময় : ০৭:১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬