Dhaka ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে আটক ৮, মাদক ও দুই মোটরসাইকেল জব্দ

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০২:৫৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় জেলার মহাদেবপুর, মান্দা, পোরশা ও নিয়ামতপুর উপজেলায় এসব বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে ৫৭৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০টি ইয়াবা এবং পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এসব ঘটনায় আটজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মান্দা থানার মাদকবিরোধী অভিযানে ২৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০টি ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

পোরশা থানার অভিযানে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া নিয়ামতপুর থানা পুলিশের অভিযানে ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সমগ্র জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং মাদকবিরোধী অভিযানে পুলিশকে সহযোগিতা করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে আটক ৮, মাদক ও দুই মোটরসাইকেল জব্দ

প্রকাশের সময় : ০২:৫৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬