Dhaka ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ: পরিকল্পনা প্রতিমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক তৈরির চেষ্টা করছেন : আইনমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার আলেয়া মান্নানের কবিতা ‘আমি কবি নই’ নবীনবরণে গোলাম আযমের বই উপহার, সমালোচনার ঝড় কালুখালীতে ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও আলোচনা সভা স্বামী হত্যার বিচার চাওয়ার ‘শাস্তি’, মায়ের সঙ্গে ১৫ মাসের শিশুর কারাবাস জামায়াতের কারণে গুলশানসহ সারাদেশে বিক্ষোভের সাহস পাচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন রাজবাড়ীতে ছাত্র মৈত্রীর ১৬তম জেলা সম্মেলন শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার

তেলের বাজারে ফের অস্থিরতা, ব্রেন্টের দাম ১০৮ ডলার ছাড়াল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

মধ্যপ্রাচ্যে সংঘাত যত বাড়ছে, ততই অস্থির হয়ে উঠছে বিশ্ববাজার। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের জেরে তেল সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্নের আশঙ্কা তৈরি হওয়ায় হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়িয়ে গেছে, যা মে মাসের পর সর্বোচ্চ।

বৃহস্পতিবার লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০৭ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন অপরিশোধিত তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ। দিন শেষে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়ায় ১০২ দশমিক ৪৮ ডলার, যা মে মাসের পর সর্বোচ্চ।

বছরের শুরু থেকে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম ৭৫ শতাংশের বেশি বেড়েছে। বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে অচলাবস্থা দীর্ঘায়িত হলে ব্রেন্টের দাম ১২০ এমনকি ১৫০ ডলার পর্যন্ত উঠতে পারে।

তেলের দাম বাড়ার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। যুক্তরাষ্ট্রে জ্বালানি ও ডিজেলের দাম বেড়েছে, পাশাপাশি শেয়ারবাজারেও পতন হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধি নতুন করে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির আশঙ্কা বাড়াচ্ছে।

সূত্র: এনবিসি নিউজ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তেলের বাজারে ফের অস্থিরতা, ব্রেন্টের দাম ১০৮ ডলার ছাড়াল

প্রকাশের সময় : ০৬:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬