শুভেচ্ছায় সিক্ত আবৃত্তিকার সুমনা শিল্পী
- প্রকাশের সময় : ০৫:২৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 32
রাজবাড়ী সুহৃদ সমাবেশ ও তূর্যশিকড়, ঢাকার যৌথ উদ্যোগে আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা সফলভাবে সম্পন্ন হওয়ায় আবৃত্তিকার সুমনা শিল্পীকে কৃতজ্ঞতা স্মারক হিসেবে ক্রেস্ট উপহার দিয়েছে রাজবাড়ী সুহৃদ সমাবেশ। উপহারের পাশাপাশি তাকে শুভচ্ছো জানান সুহৃদরা।
গত সোমবার সন্ধ্যায় অনাড়ম্বর এক অনুষ্ঠানে সুমনা শিল্পীর হাতে ক্রেস্ট তুলে দেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি আহসান হাবীব, সহ সভাপতি রবিউল রবি, যুগ্ম সম্পাদক তানজিনা তাজিন, আমিনুল ইসলাম মিলন প্রমুখ। এসময় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক এমকে সাইমুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সায়েম, বিতর্ক সম্পাদক শাহরিয়ার প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক সানজিদা সিদ্দিকী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সোহাগ শেখ, সমাজ কল্যাণ সম্পাদক তাসকিন হাসান বর্ষণ, সহ নারী বিষয়ক সম্পাদক মিতু আফরোজ তোয়া, কার্যনির্বাহী সদস্য ফরিদ, তানজুর, মোনালিসা, নবীন সদস্য সেজুতি প্রমুখ উপস্থিত ছিলেন।
গত শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আবৃত্তির সেশন পরিচালনা করেন সুমনা শিল্পী। যা অংশগ্রহণকারী ও অতিথিদের মুগ্ধ করে।























