Dhaka ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী সার নিয়ে উদ্বেগের কারণ নেই, মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভালো কাজের স্বীকৃতি, নওগাঁ ডিবির ওসিকে আর্থিক পুরস্কার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:২৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 93

নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিভিন্ন সফল অভিযানের স্বীকৃতি হিসেবে ডিবি পুলিশের কর্মকর্তাদের আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের পক্ষ থেকে নওগাঁ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিবের হাতে এ পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।

জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় ডিবি পুলিশ সম্প্রতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে সফলতা পেয়েছে। এর মধ্যে মান্দা থানার আলোচিত কিশোর গ্যাংয়ের এক নেতাকে গ্রেপ্তার অভিযান উল্লেখযোগ্য।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংয়ের ওই নেতাকে গ্রেপ্তারে পুলিশ সুপার ডিবি টিমকে বিশেষ নির্দেশনা দেন। পরে ডিবির সদস্যরা টানা তিন দিন অভিযান ও অনুসন্ধান চালিয়ে অবশেষে ফুড ভিলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

এ ছাড়া ডিবি পুলিশের অপর একটি দল অভিযান চালিয়ে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসব সফল অভিযানের স্বীকৃতি হিসেবে ডিবি পুলিশের সদস্যদের আর্থিক পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার পর ডিবির ওসি মো. হাসিবুল্লাহ হাসিব বলেন, “এই পুরস্কার আমাদের কাজের দায়িত্ব আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে নওগাঁসহ রাষ্ট্রের সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে নওগাঁ ডিবি পুলিশ এক ধাপ এগিয়ে থাকবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, রাষ্ট্রের যেকোনো দায়িত্ব সুচারুভাবে পালনের জন্য নওগাঁ ডিবি পুলিশ ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। নওগাঁবাসীর পাশে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, সুস্থ ও সুন্দর নওগাঁ গড়ে তুলতে পুলিশ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভালো কাজের স্বীকৃতি, নওগাঁ ডিবির ওসিকে আর্থিক পুরস্কার

প্রকাশের সময় : ০৬:২৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬