Dhaka ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নওগাঁয় জাল টাকা তৈরির কারখানায় অভিযান, গ্রেফতার ১

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১০:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 9

নওগাঁয় জাল টাকা তৈরির অভিযোগে একটি ডিজিটাল স্টুডিওতে অভিযান চালিয়ে ৪৭ হাজার টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, সিপিইউ, কালার প্রিন্টার ও স্ক্যানার জব্দ করা হয়েছে।

শনিবার বিকেল সোয়া ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার পয়না বাজার এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

গ্রেফতার তারিকুল ইসলাম মল্লিক (৩৮) পয়না বাজার এলাকার আশরাফ আলীর ছেলে। তিনি পয়না বাজারে ‘মল্লিক ডিজিটাল স্টুডিও, ল্যাব, প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় তারিকুল ইসলামের দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরির তথ্য পাওয়া যায় বলে দাবি পুলিশের।

পরে বাজারে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়। যার মোট মূল্য ৪৭ হাজার টাকা।

এ সময় দোকান থেকে একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়। পুলিশের দাবি, কম্পিউটারে জাল নোট তৈরিসংক্রান্ত তথ্যও পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেফতার তারিকুল ইসলাম মল্লিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় জাল টাকা তৈরির কারখানায় অভিযান, গ্রেফতার ১

প্রকাশের সময় : ১০:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬