Dhaka ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে তরবারি-হাসুয়াসহ গ্রেফতার ২ অনলাইনে স্ক্যামিং চক্রের ভয়ঙ্কর ফাঁদ, প্রতারণায় নিঃস্ব অনেকে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর স্ত্রীর মৃত্যুর পর হাসপাতাল থেকে পালানোর চেষ্টা, স্বামী গ্রেফতার জমি দখল করে নতুন মসজিদ নির্মাণের অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই আওয়ামী লীগের: প্রতিমন্ত্রী শাহে আলম তেলের বাজারে ফের অস্থিরতা, ব্রেন্টের দাম ১০৮ ডলার ছাড়াল ডিসেম্বরে আ. লীগকে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খান

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে তরবারি-হাসুয়াসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

রাজধানীর পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি তরবারি, হাসুয়া, স্টিলের খুর ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন মো. রাজন সরদার (২৫) ও মো. ফয়সালুর রহমান ওরফে ফয়সাল।

ডিসি মো. আকতার হোসেন জানান, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-সি এলাকার প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ রাজন ও ফয়সালকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, রাজনের কাছ থেকে একটি তরবারি, একটি স্টিলের খুর ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। ফয়সালের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র হাসুয়া উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে পল্লবী থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে তরবারি-হাসুয়াসহ গ্রেফতার ২

প্রকাশের সময় : ০৯:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬