যশোরের শার্শা যুবদল নেতা শহীদকে অব্যাহতি
- প্রকাশের সময় : ০৫:৩৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 4
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন্দ্র থেকে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এরই মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
কেন্দ্রীয় নির্বাহী কমিটি জানায়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।





















