Dhaka ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম

ভারত থেকে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 111

চলতি মাসে তৃতীয় দফায় পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৭ হাজার টন ডিজেল আসছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এ ডিজেল পৌঁছানোর কথা রয়েছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার রাত আটটার দিকে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। প্রায় ৬৫ থেকে ৭০ ঘণ্টার মধ্যে এসব ডিজেল পার্বতীপুরে পৌঁছাবে।

এর আগে গত ১১ এপ্রিল ৮ হাজার টন এবং ১৯ এপ্রিল ৫ হাজার টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে দেশে এসেছে। ফলে চলতি মাসে এ পর্যন্ত ১৩ হাজার টন ডিজেল আমদানি হয়েছে। এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ২৫ হাজার টন ডিজেল আসার কথা রয়েছে।

চলতি বছরের মার্চ মাস পর্যন্ত চারটি চালানে ভারত থেকে মোট ২২ হাজার টন ডিজেল এসেছে। এ বছর এখন পর্যন্ত মোট আমদানি হয়েছে ৩৫ হাজার টন। এসব ডিজেল পদ্মা, মেঘনা ও যমুনা কোম্পানির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে।

উত্তরাঞ্চলের জেলাগুলোতে সারা বছর নিরবচ্ছিন্নভাবে ডিজেল সরবরাহ নিশ্চিত করতে ভারত থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর ডিপোতে তেল আনা হচ্ছে।

২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি সইয়ের মাধ্যমে ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ কাজ শুরু হয়। ২০২৩ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে এ পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি শুরু হয়।

চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছর ভারত থেকে বছরে ২ থেকে ৩ লাখ টন ডিজেল আমদানি করা যাবে, যা ভবিষ্যতে চাহিদা অনুযায়ী বাড়ানো হতে পারে। আগে খুলনা ও চট্টগ্রাম থেকে রেল ওয়াগনের মাধ্যমে উত্তরাঞ্চলে তেল পৌঁছাতে ৬ থেকে ৭ দিন সময় লাগত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারত থেকে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

প্রকাশের সময় : ০৯:৪০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬