মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর : চিফ প্রসিকিউটর ১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উপকৃত হবেন যাঁরা গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত নিয়ামতপুরে পুলিশের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩  কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বন্দুক হাতে বিয়ের সাজে ফারিণ—নেপথ্যে কী

১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 3

২০২৭ সালের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করেছে সরকার। শুল্কের পরিমাণ যা-ই হোক না কেন, এ নিয়ম কার্যকর হবে। তবে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ-চালানের পাশাপাশি প্রচলিত পদ্ধতিতেও স্ট্যাম্প শুল্ক পরিশোধ করা যাবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

দ্য স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯-এর ১১এ ধারা এবং দ্য স্ট্যাম্প ডিউটিজ (অ্যাডিশনাল মোডস অব পেমেন্ট) অ্যাক্ট, ১৯৭৪-এর ২(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিবন্ধনযোগ্য দলিলের স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধের ক্ষেত্রে দলিল লেখার জন্য কার্টিজ পেপার ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রারের কাছে দলিল উপস্থাপনের সময় শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে।

পাশাপাশি দলিলের প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধসংক্রান্ত এ-চালান নম্বর উল্লেখ করতে হবে। বিমা পলিসির ওপর প্রযোজ্য স্ট্যাম্প শুল্কের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে বিমা পলিসির সঙ্গে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। রসিদে সংশ্লিষ্ট বিমা পলিসির শনাক্তকরণ নম্বর এবং বিমা পলিসির প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধের এ-চালান নম্বর উল্লেখ করতে হবে।

এ ছাড়া একযোগে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে এ-চালানের মাধ্যমে স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রে প্রত্যেকের নাম ও শনাক্তকরণ নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। এ ক্ষেত্রে প্রযোজ্য অনুযায়ী করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন), জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) অথবা ট্রেড লাইসেন্স নম্বর দিতে হবে।

সরকারের আশা, নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধ পদ্ধতি এ-চালানের আওতায় আনার ফলে প্রচলিত ইমপ্রেসড ও অ্যাডহেসিভ স্ট্যাম্প মুদ্রণ, সংরক্ষণ ও বিতরণ এবং কমিশন বাবদ বিপুল অর্থ সাশ্রয় হবে। একই সঙ্গে জাল স্ট্যাম্প বিক্রির সুযোগ বন্ধ হবে এবং রাজস্ব আয় বাড়বে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে

প্রকাশের সময় : ০২:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬