বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

আরও বাড়ল সোনার দাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 10

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
এর আগে ৪ নভেম্বর এবং ২ নভেম্বর আরও দুই দফা সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম বেড়েছিল মোট ৬ হাজার ৫৯০ টাকা। নতুন করে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানোর ফলে তিন দফায় এই মানের সোনার দাম ভরিতে বেড়েছে ১২ হাজার ৭২ টাকা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আরও বাড়ল সোনার দাম

প্রকাশের সময় : ১২:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬