Dhaka ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 126

হরমুজ প্রণালির জটিলতা এড়াতে বাংলাদেশ বিকল্প পথে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করছে।

লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেল সরাসরি চট্টগ্রাম-এর রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। তেলবাহী ট্যাংকারটি আগামী ২০ এপ্রিল লোড হওয়ার কথা রয়েছে।

এদিকে ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা আরও এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বর্তমানে হরমুজ প্রণালি এলাকায় আটকা পড়ে আছে। জাহাজটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরান-এর অনুমতি না পাওয়ায় বাংলাদেশে আসতে পারছে না।

বাংলাদেশ শিপিং করপোরেশনের তথ্য অনুযায়ী, নতুন করে আসা তেলসহ মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে মোট দুই লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পরে এসব তেল পরিশোধন করে বাজারজাত করা হবে।

এতে চলমান জ্বালানি সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

প্রকাশের সময় : ১০:২০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬