শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাফের ইতিহাসে প্রথম ভিএআর, পরিচালনা থাইল্যান্ড থেকে মেসি-ইয়ামাল-নেইমার নয়, ফারহানকে ‘ফারহান’ হিসেবেই দেখতে চান জামাল দুই সেমিফাইনাল ঘিরে দর্শকদের যে নির্দেশনা দিল ডিএমপি দীর্ঘ ১৭ বছর শিক্ষা ও সংস্কৃতি বিকাশে কোনো উদ্যোগ নেওয়া হয়নি: সংস্কৃতিমন্ত্রী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়া কেলেঙ্কারি নিয়ে যা ভাবছে চীন ‘বাংলাদেশের পেস আক্রমণ এখন আর খেলনা বন্দুক নয়’ ১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেয়া উচিত: স্পিকার সেই আইয়ার এবার ভারতের ওয়ানডে অধিনায়কও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি : বিজন কান্তি সরকার আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের

‘মনে হচ্ছে জীবন সার্থক’

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 14
‘মনে হচ্ছে জীবন সার্থক’

সিরাজুল হকের চোখে তখন গর্বের ছায়া। একটু আগেই তিনি মঞ্চ থেকে নেমে এসেছেন ক্রেস্ট হাতে। সেটি তাঁর নিজের নয়, সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কারের বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হওয়া মেয়ে নিগার সুলতানার। মেয়ের হয়ে এই পুরস্কার হাতে নেওয়ার অনুভূতি জানাতে গিয়ে সিরাজুল বললেন, ‘মনে হচ্ছে জীবনটা সার্থক।’গত বছর নেপালে আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল। বাছাইপর্বে নিগার অধিনায়ক ছিলেন, ব্যাট হাতেও নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। ৫ ম্যাচে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে করেছেন ২৪১ রান। এই পারফরম্যান্সই তাঁকে এনে দিয়েছে সেরা নারী ক্রীড়াবিদের স্বীকৃতি।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

পুরস্কার নিতে নিগার কাল উপস্থিত থাকতে পারেননি সোনারগাঁও হোটেলে। আইসিসি ইমার্জিং নেশনস কাপে খেলতে তিনি এখন আছেন ওমানে। নিগারের হয়ে পুরস্কার নিতে শেরপুর থেকে ঢাকায় এসেছেন তাঁর বাবা সিরাজুল হক।

মেয়ের পুরস্কার হাতে নিয়ে পুরোনো দিনে ফিরে যান নিগারের বাবা। পাঁচ বছরের ছোট্ট নিগার কীভাবে ভাইদের সঙ্গে ক্রিকেট খেলতে শুরু করেন, বাইকের পেছনে বসিয়ে কীভাবে তাঁকে খেলতে নিয়ে যেতেন ছোটবেলায়, কে কোন কটুকথাটা বলতেন—সবই এখনো মনে আছে তাঁর। সেসব দিন পেছনে ফেলে মেয়ে অনেক দিন ধরেই দেশের নারী ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। প্রায় চার বছর ওয়ানডে ও টি–টুয়েন্টি দুই সংস্করণে নারী দলের নেতৃত্বও ছিল তাঁর কাঁধে।

এ রকম স্বীকৃতি আগেও পেয়েছেন নিগার। তবে এবার মেয়ের পুরস্কার নিজে নিতে পেরে একটু ভিন্ন অনুভূতিই হচ্ছে সিরাজুলের, ‘সত্যি কথা বলতে কি, একজন বাবা সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য যতটুকু কষ্ট করে, এরপর যদি সে পুরস্কার পায়, তার বাবার অনুভূতিটা তখন ভাষায় প্রকাশ করা যায় না।’কথাগুলো বলার সময় ছলছল করছিল সিরাজুলের চোখ। বাবাকে গর্বিত করার আনন্দে দূর থেকে নিশ্চয়ই নিগারও খুশি।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

‘এ অনুভূতি বলে বোঝানো কঠিন’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘মনে হচ্ছে জীবন সার্থক’

প্রকাশের সময় : ১০:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬