Dhaka ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে র‌্যাবের অভিযান: ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫ কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে সচেতন করলেন এএসপি দেবব্রত সরকার গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু রাজবাড়ীতে ‘সুবর্ণ নাগরিক পুনর্বাসন সংস্থা’র আত্মপ্রকাশ কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু শাহ আলী মার্কেট থেকে ২৫৯ ভরি সোনা নিয়ে উধাও পাঁচ নিরাপত্তাকর্মী
রাসেল ভাইপার আতঙ্ক

গোয়ালন্দে পদ্মাপাড়ের কৃষকদের মাঝে গামবুট বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 113

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মাপাড়ের কৃষকদের মাঝে বিনামূল্যে গামবুট বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই গামবুট বিতরণ করা হয়। গামবুট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকনউজ্জ্জামান, উপজেলা পাট কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জ্ জামান বলেন, এ সময় চরাঞ্চলে মিষ্টিকুমড়া, ভুট্টা ও পাটের আবাদ হয়ে থাকে। এসব জমিতে কাজ করার সময় কৃষকেরা রাসেল ভাইপারের আক্রমণের শিকার হচ্ছেন। সাপটি সাধারণত নিচু জায়গায় এবং ঘাসের মাঝে লুকিয়ে থাকে, ফলে এরা সাধারণত পায়ে কামড় দেয়। এজন্য পায়ের সুরক্ষায় উপজেলার ১৫০ জন কৃষকের মাঝে গামবুট বিতরণ করা হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান বলেন, গত বছর থেকে চরাঞ্চলে রাসেল ভাইপারের উপদ্রব বেশি দেখা যাচ্ছে। এবছর এপ্রিল মাসের শুরু থেকেই সাপটির উপস্থিতি বাড়ছে। ইতোমধ্যে তিনজন কৃষক রাসেল ভাইপারের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। কৃষকদের আতঙ্ক দূর করতে এবং তাদের সুরক্ষায় এই গামবুট বিতরণ করা হয়েছে। আমরা আশা করি, এই উদ্যোগ দেখে অন্যরাও সচেতন হয়ে মাঠে কাজের সময় পায়ে সুরক্ষাস্বরূপ বুট ব্যবহার করবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাসেল ভাইপার আতঙ্ক

গোয়ালন্দে পদ্মাপাড়ের কৃষকদের মাঝে গামবুট বিতরণ

প্রকাশের সময় : ০৭:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫