Dhaka ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে র‌্যাবের অভিযান: ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫ কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে সচেতন করলেন এএসপি দেবব্রত সরকার গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু রাজবাড়ীতে ‘সুবর্ণ নাগরিক পুনর্বাসন সংস্থা’র আত্মপ্রকাশ কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু শাহ আলী মার্কেট থেকে ২৫৯ ভরি সোনা নিয়ে উধাও পাঁচ নিরাপত্তাকর্মী

মাইক্রোবাস চাপায় তরুণীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 128

ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুতগতির মাইক্রোবাস চাপায় শাবানা আক্তার (৩০) নামের এক তরুনীর মৃত্যু হয়েছে। সে গোয়ালন্দ উপজেলার কিয়ামদ্দিন মোল্লার পাড়া গ্রামের গহের প্রামানিকের স্ত্রী। এসময় ফাতেমা আক্তার পিংকি (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়। রোববার দুপুরের দিকে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকাগামী একটি মাইক্রোবাস (ঢাকা চ-১২-৪১৪৬) ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় পৌঁছাইলে দুই পথচারীকে চাপা দেয়। এতে শাবানা আক্তার ও ফাতেমা আক্তার পিংকি গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাবানাকে মৃত ঘোষণা করেন ও পিংকিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, মাইক্রোবাসটির চালকসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাইক্রোবাস চাপায় তরুণীর মৃত্যু

প্রকাশের সময় : ০৬:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫